ঢাকা | | বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পরদিনই বহিষ্কার ছাত্রদল নেতা

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পরদিনই বহিষ্কার ছাত্রদল নেতা
ad728
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে চাঁদা তুলতে গিয়ে দুই সহযোগীসহ গ্রেফতার হওয়া তৌহিদুল ইসলাম নয়নকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ ২৬ নভেম্বর বিকাল ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট এলাকায় চাঁদাবাজির অভিযোগে কোস্টগার্ড নয়নকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা দুই সহযোগী—আহাদ ও ইকবাল হোসেনকেও আটক করা হয়। রামগতি উপজেলা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নয়ন রামগতি আ. স. ম. রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার বাসিন্দা। আটক অপর দু’জনের মধ্যে আহাদ আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার, এবং ইকবাল হোসেন রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কেন্দ্রীয় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার নয়নের কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মুক্তিসরণি/এমএস