ঢাকা | | বঙ্গাব্দ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত
ad728
২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী মাহমুদ আহমেদিনেজাদ ইসরাইলি-মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম।

রোববার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে আহমেদিনেজাদের বাসভবনে হামলায় তিনিসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।

তবে স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইরান কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

প্রেসিডেন্ট হওয়ার আগে, আহমেদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সূত্র: জেরুজালেম পোস্ট

মুক্তিসরণি/এমএস