ঢাকা | | বঙ্গাব্দ

'আমাকে মনোনয়ন না দিলে বিএনপি এই সিটই পাবে না'

'আমাকে মনোনয়ন না দিলে বিএনপি এই সিটই পাবে না'
ad728

মনোনয়ন স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি নেতা কামাল জামান মোল্লা। তিনি বলেন, “আমার বাইরে কাউকে নমিনেশন দেওয়া হলে বিএনপি এই সিট পাবে না। আমাকেই দিতে হবে, কারণ আমার বাইরে কারও জনসমর্থন নেই।”


মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নিজের মনোনয়ন স্থগিতের খবরে এমন প্রতিক্রিয়া জানান তিনি।


জানা গেছে, তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার নাম ঘোষণার পরপরই মনোনয়ন না পাওয়া প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেন। এর পরই বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে কামাল জামানের মনোনয়ন স্থগিত করে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়।


এ বিষয়ে কামাল জামান বলেন, “আমি কাউকে বাধা দিইনি, সবাইকে শান্ত থাকতে বলেছি। নমিনেশন স্থগিতের খবর শুনেছি, বিষয়টি জানতে ঢাকায় যাচ্ছি।”


দলীয় সূত্রে জানা যায়, কামাল জামান ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং বর্তমানে তিনি শিবচর উপজেলা বিএনপির সক্রিয় নেতা। তার ভাই লতিফ মোল্লা স্থানীয় আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ পদে আছেন।


উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) বিএনপি মাদারীপুর-১ ও ৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে। তবে মাদারীপুর-১ আসনের প্রার্থী নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই আসনে মনোনয়ন স্থগিত করা হয়।



মুক্তিসরণি/এমএস