ঢাকা | | বঙ্গাব্দ

বাকৃবি শিক্ষার্থীর হারানো মার্কশীট উদ্ধারে সহায়তা কামনা

বাকৃবি শিক্ষার্থীর হারানো মার্কশীট উদ্ধারে সহায়তা কামনা
ad728
ময়মনসিংহ সদরের কোতোয়ালী মডেল থানাধীন ওয়ার্ড নং-১৮ (সিটি কর্পোরেশন) পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গত ১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০২ ঘটিকার সময় সৌমিত্র তরফদার স্নিগ্ধ (২৭) নামে একজন শিক্ষার্থী তার মাস্টার্সের মার্কশীট হারিয়েছেন। মার্কশীটে তার রেজিস্ট্রেশন নম্বর ছিল ৪৪৯৮০ এবং রোল নম্বর ২০২৪০৪০১। সৌমিত্র তরফদার স্নিগ্ধ কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মার্কশীট হারানোর বিষয়ে ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং: ৭০৫) করা হয়েছে। সৌমিত্রের জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৫২৮৯৫২৯৮। বর্তমানে তিনি বাকৃবি ক্যাম্পাসে অবস্থান করছেন। তার যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৭৪৬১৪২১৮৭ উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে হারানো মার্কশীট উদ্ধারে সহায়তা বা তথ্য পেলে সৌমিত্র তরফদার স্নিগ্ধের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

মুক্তিসরণি/এমএস