ঢাকা | | বঙ্গাব্দ

সাভারে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

সাভারে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
ad728

ভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৫ নভেম্বর) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে অভিযানটি পরিচালিত হয়।


অভিযানে এলাকাজুড়ে থাকা সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ভাটার চিমনি ভেঙে ফেলা হয়, ইটের স্তূপ ধ্বংস করা হয়।



অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম । তিনি বলেন, সাভারে অবৈধ কোনো ইটভাটা থাকবে না। পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে অভিযান চলবে।


তিনি আরও হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে কেউ অবৈধভাবে ইটভাটা চালু করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, আশুলিয়া থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি।



স্থানীয়রা জানান, এসব অবৈধ ভাটার কারণে আশপাশের কৃষিজমি নষ্ট হচ্ছিল, বাতাসে ধুলা ও ধোঁয়ার দূষণ বাড়ছিল। অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।


সচেতন নাগরিকদের মতে, এই অভিযান সাভারে পরিবেশ রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।



মুক্তিসরণি/এমএস