ঢাকা | | বঙ্গাব্দ

খুলনায় যাদের হাতে উঠল ধানের শীষ

খুলনায় যাদের হাতে উঠল ধানের শীষ
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৫টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। খুলনার ৬ টি নির্বাচনী আসনের মধ্যে বাকি একটিতে (খুলনা-১) কার হাতে উঠবে ধানের শীষ সেটি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।



সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।



খুলনার ৫টি আসনে প্রার্থী হলেন যারা : খুলনা-২ আসনে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে খুলনা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলী আসগার লবি ও খুলনা-৬ আসনে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।



মুক্তিসরণি/এমএস