ঢাকা | | বঙ্গাব্দ

৬২ বছরে বিয়ে করে খবরের শিরোনামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

৬২ বছরে বিয়ে করে খবরের শিরোনামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
ad728
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস তার সঙ্গী জোডি হেইডেনকে বিয়ে করেছেন। ৬২ বছর বয়সী প্রধানমন্ত্রীর এই বিয়ে ছোট পরিসরে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ক্যানবেরার লজে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসের এই বিয়ে সম্পন্ন হয়। গত বছর ভ্যালেন্টাইন্স ডে-তে হেইডেনকে প্রপোজ করেছিলেন অ্যান্থনি। তবে বিয়ের তারিখ ও অনুষ্ঠানের বিস্তারিত কঠোরভাবে গোপন রাখা হয়েছিল।

রয়টার্সের বরাতে জানা গেছে, এটি অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো sitting প্রধানমন্ত্রী বিয়ে করেছেন। এক বিবৃতিতে অ্যান্থনি বলেছেন, “পরিবার-পরিজন ও বন্ধুদের সামনে আমাদের প্রতি গভীর ভালোবাসা এবং সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার প্রকাশ করতে পেরে আমরা ভীষণ খুশি।”

বিয়েতে হেইডেন পরেছিলেন “রোম্যান্স ওয়াজ বর্ন” নামের সিডনির এক ডিজাইনারের তৈরি পোশাক, আর প্রধানমন্ত্রী পরেছিলেন এমজে বেলের স্যুট। তাদের কুকুর টোটো ছিলেন আংটি বহনকারী হিসেবে। অনুষ্ঠানে অতিথিদের জন্য বিশেষ ক্যানে বিয়ার পরিবেশন করা হয়।

নবদম্পতি সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত হানিমুনের জন্য অস্ট্রেলিয়াতেই থাকবেন। হানিমুনের খরচ তারা নিজেই বহন করবেন বলে জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

মুক্তিসরণি/এমএস