প্রিন্ট এর তারিখঃ May 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবক খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. ইমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাসদাইর মিস্তিরিবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ইমন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের ওমর খৈয়ামের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার মাসদাইর ঘোষবাগ এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে মাসদাইর হাজীর মাঠ এলাকায় ইমন ও তার সহযোগীদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী জাহিদ গ্রুপের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জাহিদ ও তার লোকজন ইমনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান মুক্তিসরণিকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি