প্রিন্ট এর তারিখঃ May 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
মহান বিজয় দিবসে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিক সমিতির সহসভাপতি রিয়া মোদকের নেতৃত্বে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সহসভাপতি রিয়া মোদক, সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন, কোষাধ্যক্ষ কামরুল হাসান, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুরাদ হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।
এছাড়া অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিক সমিতির সহসভাপতি রিয়া মোদক বলেন,
“মহান বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের রক্তের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। সেই চেতনাকে ধারণ করেই হাবিপ্রবি সাংবাদিক সমিতি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় ও সমাজের ইতিবাচক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে আমরা আগামীতেও অঙ্গীকারবদ্ধ থাকবো।”
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি