
রায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক রিনা (৩০) কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে।
শ্রমিকদের দাবি, রিনা অসুস্থ হলে তাকে ছুটি দেওয়া হয়নি। পরে কারখানায় অজ্ঞান হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় এবং রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে সকালে সহকর্মীরা বিক্ষোভে নেমে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
মুক্তিসরণি/এমএস