প্রিন্ট এর তারিখঃ May 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ইবতেদায়ী শিক্ষকদের মিছিল

মুক্তিসরণি ডেস্ক: জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের ভুখা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যনারে এ মিছিল শুরু করেন শতশত ইবতেদায়ী শিক্ষক।
এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে।
ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম। কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি