ঢাকা | | বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে মাদকসহ ১৭ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে মাদকসহ ১৭ জন গ্রেপ্তার
ad728
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন ও ৩২ পিস ইয়াবাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর থেকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনটি মাদক মামলায় পাঁচজন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং চুরি ও ছিনতাইয়ের আসামি রয়েছে। সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মিজমিজি পাগলাবাড়ীর রহিমা বেগম (৫০), উত্তর সানারপাড়ের মনির হোসেন (৪০), ফতুল্লার নাজমুল ইসলাম (৩০) ও ইউসুফ মিয়া (৩৫), গোদনাইল মাঝিপাড়ার জামাল (৪৫), মিজমিজি বাতেনপাড়ার জাকির হোসেন (৪২), সুমিলপাড়ার মুজাহিদ হোসেন (২৮), মিজমিজি দক্ষিণপাড়ার হাজী মোবারক হোসেন (৬৫), রসুলবাগের মানিক মিয়া (৩০), বার্মাশীলের আরাফাত (২২), মাঝিপাড়ার শুভ (৩০) ও আকাশ (২৯), মিজমিজি তালতলার আব্দুল মোতালিব (৭৩), মিজমিজি সিআইখোলার কবির (২৮) এবং অন্যান্য মামলায় আরও তিনজন।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘অভিযানে হেরোইন, ইয়াবাসহ মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

মুক্তিসরণি/এমএস